1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে প্রবাসী মাসুম মিয়া হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার সোনারগাঁয়ের কাঁচপুরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ ও ভেজাল উৎপাদনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার সোনারগাঁও উপজেলার চৌরাস্তা এলাকায় লাইসেন্সবিহীনভাবে পরিচালিত একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ম্যানেজারকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত। সোনারগাঁয়ে নির্বাচনী শত্রুতায় যুবক খুন, ইউপি সদস্য আটক লাইসেন্স ছাড়া ভোজ্যতেল বাজারজাত: নারায়ণগঞ্জে জরিমানা ২ লাখ টাকা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে ঔষধ অনুদান প্রদান নারায়ণগঞ্জে তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজন আটক

র‍্যাব-১১-এর অভিযানে ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা: গ্রেফতার ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে
২০৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় জামিনে মুক্তির মাত্র ঘণ্টাখানেক পর মো. ইমন (৩৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার রাত ৯টার দিকে শহরের মাসদাইর গুদারাঘাট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। দীর্ঘদিন কারাভোগের পর তিনি ওই দিন রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।
অভিযোগ অনুযায়ী, বাড়িতে ফেরার কিছুক্ষণ পর ফেরদৌস নামে এক ব্যক্তি মুঠোফোনে ইমনকে গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকার বাবুল মিয়ার বাসায় ডেকে নেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসী জাহিদ, হৃদয়সহ কয়েকজনের হাতে তাকে তুলে দেওয়া হয়। তারা ধারালো অস্ত্র দিয়ে ইমনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
প্রাণ বাঁচাতে ইমন পাশের সাদেক মিয়ার বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেও হামলাকারীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে ৩ মার্চ ২০২৬ তারিখ দুপুর ১টা ৪৫ মিনিটে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল মাসদাইর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—
১) মো. রায়হান ওরফে ডিপজল (২৮), পশ্চিম মাসদাইর, ফতুল্লা।
২) মো. সেতু (১৯), দেওভোগ পশ্চিম নগর, ফতুল্লা।
গ্রেফতারের সময় রায়হান ওরফে ডিপজলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট