Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

আড়াইহাজারে র‍্যাব-১১ এর অভিযানে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

By একুশে বাংলা নিউজ
March 9, 2026 1 Min Read
0

আড়াইহাজারে র‍্যাব-১১ এর অভিযানে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে র‍্যাব-১১। উদ্ধারকৃত এসব আলামত পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল সোমবার (৯ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বালিয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের বাড়ির উত্তর পাশে একটি কলাবাগানের মধ্যে সন্দেহজনক একটি লম্বা আকৃতির ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে র‍্যাব সদস্যরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে রাত ১২টা...
৪৫৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে র‍্যাব-১১। উদ্ধারকৃত এসব আলামত পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল সোমবার (৯ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বালিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বালিয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের বাড়ির উত্তর পাশে একটি কলাবাগানের মধ্যে সন্দেহজনক একটি লম্বা আকৃতির ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে র‍্যাব সদস্যরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে রাত ১২টা ৩০ মিনিটে ব্যাগটি উদ্ধার করে চেইন খুলে দেখা যায়, এর ভেতরে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম রয়েছে।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত জব্দতালিকা প্রস্তুত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব জানায়, অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাব-১১ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা

Next

ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও ভেজাল শিশু খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ