Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসিদ্ধিরগঞ্জসোনারগাঁ

ঈদ যাত্রায় নিরাপত্তা জোরদার: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাব-১১’র তল্লাশি অভিযান

By একুশে বাংলা নিউজ
March 13, 2026 1 Min Read
0

ঈদ যাত্রায় নিরাপত্তা জোরদার: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাব-১১’র তল্লাশি অভিযান

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এর অংশ হিসেবে মহাসড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে বিশেষ চেকপোস্ট স্থাপনসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। র‍্যাব সূত্র জানায়, ঈদকে সামনে রেখে মহাসড়কে ছিনতাই, অজ্ঞান পার্টির তৎপরতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল...
৪২৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এর অংশ হিসেবে মহাসড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে বিশেষ চেকপোস্ট স্থাপনসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।
র‍্যাব সূত্র জানায়, ঈদকে সামনে রেখে মহাসড়কে ছিনতাই, অজ্ঞান পার্টির তৎপরতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
র‍্যাব-১১ আরও জানায়, ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে তাদের এ ধরনের তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম ঈদের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার উদ্ধার

Next

সোনারগাঁবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাজপথের সংগ্রামী নেতা হযরত আলী রানা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ