মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে সিভিল সার্জনের পরিদর্শন নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি ইমরান খানের বন্দিত্ব মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ বিশেষজ্ঞের উদ্বেগ সালিশে নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত দাদা, মোবাইল চুরির অভিযোগে মারধর রাইডশেয়ারিং নীতিমালায় সিএনজি বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য: শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়নের দাবি চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

সোনারগাঁবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাজপথের সংগ্রামী নেতা হযরত আলী রানা

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে
২৯৬

ঈদ শুভেচ্ছা বার্তা
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাজপথের সংগ্রামী নেতা হযরত আলী রানা, সাবেক সদস্য নারায়ণগঞ্জ জেলা যুবদল, যুগ্ম আহ্বায়ক সোনারগাঁও পৌরসভা যুবদল ও সহ-যুব বিষয়ক সম্পাদক সোনারগাঁও পৌরসভা বিএনপি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে আসে আত্মশুদ্ধি, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা নিয়ে। ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়—এটাই সবার প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়; এটি আমাদের মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতিকে আরও দৃঢ় করে। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, সে জন্য সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সংগ্রামী নেতা হযরত আলী রানা বলেন, সোনারগাঁর মানুষ সবসময় শান্তিপ্রিয় ও ঐক্যবদ্ধ। এলাকার উন্নয়ন, শান্তি ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে থেকে কাজ করে যাবেন। জনগণের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করাই তার প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি সমগ্র সোনারগাঁবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং বলেন—পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও কল্যাণ।
ঈদ মোবারক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews