Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জবিশেষ প্রতিবেদনসোনারগাঁ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ডাকাত চক্র, সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত

By একুশে বাংলা নিউজ
March 15, 2026 1 Min Read
0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ডাকাত চক্র, সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একটি ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। স্থানীয় জনগণ ও আনসার সদস্যদের সহযোগিতায় চৈতি ও মোগরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সুযোগ বুঝে ডাকাতি করে আসছিল। তারা মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধভাবে ডাকাতি করার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ স্থানীয় জনগণ ও আনসার সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মহাসড়কে ডাকাতির...
৩১২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একটি ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। স্থানীয় জনগণ ও আনসার সদস্যদের সহযোগিতায় চৈতি ও মোগরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সুযোগ বুঝে ডাকাতি করে আসছিল। তারা মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধভাবে ডাকাতি করার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ স্থানীয় জনগণ ও আনসার সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, ঈদকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সোনারগাঁ থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশের এ ধরনের অভিযানের ফলে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
প্রসঙ্গত, সোনারগাঁয়ের গুরুত্বপূর্ণ অংশজুড়ে থাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক হওয়ায় এখানে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত নজরদারি জোরদার করেছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ফতুল্লায় যুবক বাবু হত্যার প্রধান আসামি শাকিল গ্রেফতার

Next

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *