Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদন

ফতুল্লায় যুবক বাবু হত্যার প্রধান আসামি শাকিল গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
March 15, 2026 2 Min Read
0

ফতুল্লায় যুবক বাবু হত্যার প্রধান আসামি শাকিল গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় রিয়াজ উদ্দিন বাবু (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি শাকিল (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। রবিবার (১৫ মার্চ ২০২৬) দুপুর আড়াইটার দিকে ঢাকার চকবাজার থানাধীন ঢাকেশ্বরী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, নিহত রিয়াজ উদ্দিন ওরফে বাবু ফতুল্লা এলাকায় গার্মেন্টসের ঝুট ও ভাঙারির ব্যবসা করতেন। ফতুল্লা থানার পঞ্চবটি মোড়ে ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে শাকিলসহ কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন ৫ মার্চ ২০২৬ ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে বাবুর বন্ধু লিটনকে আসামি সেলিম ফোন করে বাবুকে নিয়ে পঞ্চবটি প্রধান পেট্রোল পাম্পের সামনে...
২৭৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় রিয়াজ উদ্দিন বাবু (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি শাকিল (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। রবিবার (১৫ মার্চ ২০২৬) দুপুর আড়াইটার দিকে ঢাকার চকবাজার থানাধীন ঢাকেশ্বরী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, নিহত রিয়াজ উদ্দিন ওরফে বাবু ফতুল্লা এলাকায় গার্মেন্টসের ঝুট ও ভাঙারির ব্যবসা করতেন। ফতুল্লা থানার পঞ্চবটি মোড়ে ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে শাকিলসহ কয়েকজনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ঘটনার দিন ৫ মার্চ ২০২৬ ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে বাবুর বন্ধু লিটনকে আসামি সেলিম ফোন করে বাবুকে নিয়ে পঞ্চবটি প্রধান পেট্রোল পাম্পের সামনে আসতে বলে। সরল বিশ্বাসে লিটন বাবুকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন। কিছু সময় পর তারা পায়ে হেঁটে পঞ্চবটি মোড়ের দিকে রওনা দিলে ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে পেট্রোল পাম্প ও পঞ্চবটি মোড়ের মাঝামাঝি নতুন ফ্লাইওভারের নিচে পৌঁছালে শাকিলসহ অজ্ঞাতনামা ১২-১৩ জন সশস্ত্র ব্যক্তি অতর্কিত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা চাপাতি, ছোরা, চাকু, রামদা ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে বাবু ও লিটনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে পঞ্চবটি মোড়ে থাকা এক সিএনজি চালক ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ উদ্দিন বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত লিটনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাটি বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর থেকেই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১ সিপিএসসি এবং র‍্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি শাকিলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত শাকিলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

রূপগঞ্জে র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযান: ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার

Next

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ডাকাত চক্র, সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *