বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

ঈদ উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ করতে মাঠে থানা পুলিশসহ প্রশাসনের কঠোর নজরদারি

  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
২০৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের যাতায়াত ও উৎসব উদযাপন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও আনসার ভিডিপি সদস্যরা। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জোরদার করা হয়েছে টহল কার্যক্রম এবং বসানো হয়েছে একাধিক চেকপোস্ট।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, ঈদকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, চুরি-ডাকাতি, ছিনতাই বা অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা না ঘটে, সে লক্ষ্যে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিভিন্ন টিম।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদ যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যেকোনো অনিয়ম বা ভোগান্তির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন এবং আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।

প্রশাসনের পক্ষ থেকে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে এবং কোনো সন্দেহজনক কিছু দেখলে দ্রুত নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ ও আনন্দমুখর হোক ঈদ উৎসব। ঈদ মোবারক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews