Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

ফতুল্লায় সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি সেলিম গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
April 1, 2026 1 Min Read
0

ফতুল্লায় সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি সেলিম গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবক সাইদ আহমেদ সাব্বির (৩০)-কে কুপিয়ে হত্যার মামলার অন্যতম আসামি সেলিম (৩৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এজাহার সূত্রে জানা যায়, নিহত সাব্বির দীর্ঘদিন ধরে এলাকায় ওয়াইফাই লাইনের ব্যবসা করতেন। একই এলাকায় সেলিমের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ বিষয়ে সাব্বির প্রতিবাদ করায় আসামিরা তার ওপর ক্ষুব্ধ ছিল। গত ৪ মার্চ ভোরে সেহরির খাবার আনতে বের হলে শিবু মার্কেট মোড় এলাকায় সুমাইয়া বিরিয়ানি হাউজের সামনে সেলিমের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ৬ মার্চ রাতে তিনি মারা যান। ঘটনার...
৩৯১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবক সাইদ আহমেদ সাব্বির (৩০)-কে কুপিয়ে হত্যার মামলার অন্যতম আসামি সেলিম (৩৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

এজাহার সূত্রে জানা যায়, নিহত সাব্বির দীর্ঘদিন ধরে এলাকায় ওয়াইফাই লাইনের ব্যবসা করতেন। একই এলাকায় সেলিমের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ বিষয়ে সাব্বির প্রতিবাদ করায় আসামিরা তার ওপর ক্ষুব্ধ ছিল।
গত ৪ মার্চ ভোরে সেহরির খাবার আনতে বের হলে শিবু মার্কেট মোড় এলাকায় সুমাইয়া বিরিয়ানি হাউজের সামনে সেলিমের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ৬ মার্চ রাতে তিনি মারা যান।
ঘটনার পর র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ১ এপ্রিল সন্ধ্যা ৭টায় ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি সেলিমকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ১৬ মার্চ মামলার ১ নম্বর আসামি সোহাগকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার করা হয়েছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Next

লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট, দেড় লাখ টাকার বেশি জরিমানা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ