1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার ভাদুর উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক, র‌্যাব-১১’র অভিযান সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি: সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০ র‍্যাব-১১’র পৃথক মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ১১৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যাচেষ্টা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি রাহিম গ্রেপ্তার মিষ্টিতে ক্যামিকেল রং, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন: সোনারগাঁয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট, দেড় লাখ টাকার বেশি জরিমানা

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে
২৪১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার নবাব সলিমুল্লাহ রোড, সদর ও আমলাপাড়া এলাকায় লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা দেওয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটি হলো— পপুলার মেডিকেল সার্ভিসেস ও মিতু ক্লিনিক।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান, অতিরিক্ত ফি আদায়, পর্যাপ্ত ডাক্তার ও টেকনিশিয়ানের অভাবসহ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
এসব অপরাধে সংশ্লিষ্ট আইনের ধারায় পপুলার মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার টাকা এবং মিতু ক্লিনিককে ১ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ফলে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫৫ হাজার টাকা।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে সার্বিক নির্দেশনা ও সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট