সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
শাপলা চত্বর হত্যা মামলায় ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু ইরানের হামলায় নিহত সেনার সংখ্যা কমালো যুক্তরাষ্ট্র শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জমা নেসলে বাংলাদেশ ও বিসিএসআইআরের যৌথ উদ্ভাবন এফআইসিসিআই এফডিআই সম্মেলনে তুলে ধরা হলো স্কুলে ফিরল অপহৃত ওয়াসিফা, বন্ধুরা দিলো উষ্ণ অভ্যর্থনা ফরিদপুরের ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি, মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষা রাইড শেয়ারিংয়ে অতিরিক্ত ভাড়ার অভিযোগ, ব্যবস্থা নিতে প্রস্তুত ভোক্তা অধিকার অধিদপ্তর সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫; তদন্ত চলছে চুপ্পুর গ্রেপ্তার ঠেকাতে সংবিধানের ৫১ অনুচ্ছেদ কার্যকর নয়: আখতার হোসেন

সোনারগাঁয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪১৪ বার পড়া হয়েছে
৫৫৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ১৭/০৪/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই শিকদার হারুন অর রশিদসহ সংগীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় সোনারগাঁ থানাধীন মেঘনা ঘাট টোলপ্লাজার সামনে ঢাকা-গামী মহাসড়কের উপর থেকে মোঃ আবদুল বাছির (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত আবদুল বাছিরের পিতা মৃত জহুর আলী এবং মাতা আছিয়া খাতুন। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার বকুলনগর গ্রামে।
পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews