মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে সিভিল সার্জনের পরিদর্শন নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি ইমরান খানের বন্দিত্ব মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ বিশেষজ্ঞের উদ্বেগ সালিশে নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত দাদা, মোবাইল চুরির অভিযোগে মারধর রাইডশেয়ারিং নীতিমালায় সিএনজি বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য: শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়নের দাবি চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে
৩১২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ২৫ মিনিটে সোনারগাঁও থানার এসআই রতন বৈরাগী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় মেঘনা টোল প্লাজা-এর পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা গামী লেনে স্থাপিত পুলিশ চেকপোস্টের সামনে থেকে ফেরদৌস ওয়াহিদ (৬২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ফেরদৌস ওয়াহিদ নওগাঁ জেলার বদলগাছী থানার জগদীশপুর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে। তার কাছ থেকে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews