Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধসোনারগাঁ

সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ কিশোরী আটক

By একুশে বাংলা নিউজ
April 26, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ কিশোরী আটক

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ এক কিশোরীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহর তত্ত্বাবধানে এসআই মো. সামরুল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায়। এ সময় কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বাগারপুর এলাকার বাসিন্দা মীম আক্তার ছামিরা (১৪) নামে এক কিশোরীকে আটক করা হয়। তার হেফাজত থেকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে নীল পলিথিনে মোড়ানো...
৩৯৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ এক কিশোরীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহর তত্ত্বাবধানে এসআই মো. সামরুল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায়।
এ সময় কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বাগারপুর এলাকার বাসিন্দা মীম আক্তার ছামিরা (১৪) নামে এক কিশোরীকে আটক করা হয়। তার হেফাজত থেকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে নীল পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটককৃত কিশোরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্বl

Next

সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান: ১ লাখ টাকা জরিমানা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ