মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে সিভিল সার্জনের পরিদর্শন নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি ইমরান খানের বন্দিত্ব মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ বিশেষজ্ঞের উদ্বেগ সালিশে নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত দাদা, মোবাইল চুরির অভিযোগে মারধর রাইডশেয়ারিং নীতিমালায় সিএনজি বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য: শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়নের দাবি চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

অনলাইন শপিংয়ের নামে প্রতারণা: বন্দর থানা পুলিশের অভিযানে চক্রের ৪ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে
৩০৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ ইলেক্ট্রনিক প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা করা একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোসাঃ জাকিয়া (৩১), স্বামী হোসাইন মোহাম্মদ রায়হান, উত্তর ফরাজীকান্দা এলাকার বাসিন্দা। তিনি গত ১২ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে “Colour Brand BD” নামে একটি ফেসবুক পেজে পোশাকের বিজ্ঞাপন দেখে অর্ডার দেন। পরে তিনি ৫১,৬৩০ টাকা পরিশোধ করলেও কোনো পণ্য না পেয়ে প্রতারণার শিকার হন। এ ঘটনায় তিনি বন্দর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বন্দর থানার এসআই (নিঃ) মোঃ আল আমিনের নেতৃত্বে এএসআই মোঃ রফিকুল ইসলাম, এএসআই ওয়ালী উল্লাহসহ একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। গত ২৪ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের পল্লবী থানার ডি ব্লকের ২২ নম্বর রোডের একটি ভবনের ৭ম তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. রুহুল আমিন শেখ ওরফে মুরাদ (২৯)
২. মোঃ মিজান (২০)
৩. মোঃ বাইজিদ বিশ্বাস (১৯)
৪. মোঃ জুয়েল শেখ (২১)
তারা সবাই রাজবাড়ী জেলার কালুখালী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযানে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি স্মার্টফোন, ৫টি বাটন ফোন, ২১টি বিভিন্ন অপারেটরের সিমকার্ড এবং ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নেওয়া ৫১,৬৩০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৫ অনুযায়ী মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

অনলাইন শপিংয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য পুলিশ সকলকে আহ্বান জানিয়েছে, বিশেষ করে অচেনা ফেসবুক পেজ বা অনির্ভরযোগ্য প্ল্যাটফর্মে লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews