Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
May 3, 2026 1 Min Read
0

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার কুতুবপুর থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হলেন মোঃ সোহাগ মিয়া (২৯) ও হীরা বেপারী (২৭)। র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল শনিবার (০৩ মে ২০২৬) রাত আনুমানিক ৩টার দিকে ফতুল্লার কুতুবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহাগ মিয়ার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানায় এবং হীরা বেপারীর বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানায়। র‌্যাব জানায়, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি মাদক মামলায় বিচার শেষে নারায়ণগঞ্জের বিজ্ঞ স্পেশাল জজ আদালত তাদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড...
৪৪৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার কুতুবপুর থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হলেন মোঃ সোহাগ মিয়া (২৯) ও হীরা বেপারী (২৭)।
র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল শনিবার (০৩ মে ২০২৬) রাত আনুমানিক ৩টার দিকে ফতুল্লার কুতুবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সোহাগ মিয়ার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানায় এবং হীরা বেপারীর বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানায়।
র‌্যাব জানায়, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি মাদক মামলায় বিচার শেষে নারায়ণগঞ্জের বিজ্ঞ স্পেশাল জজ আদালত তাদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তারা পলাতক ছিলেন।
পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় কুতুবপুর এলাকায় অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

অবহেলিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ‘স্বাবলম্বী সারথী প্রকল্প’ ঘোষণা: শ্রমিক দিবসে মানবাধিকার কমিশনের উদ্যোগ

Next

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ