Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

জাতীয়ঢাকাতথ্যপ্রযুক্তিনিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের উদ্যোগে অবহেলিত, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি“স্বাবলম্বী সারথী প্রকল্প”

By একুশে বাংলা নিউজ
May 4, 2026 1 Min Read
0

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের উদ্যোগে অবহেলিত, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি“স্বাবলম্বী সারথী প্রকল্প”

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের উদ্যোগে অবহেলিত, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব আনন্দ মহল সরকার জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জীবনে ফিরিয়ে আনতেই “স্বাবলম্বী সারথী প্রকল্প” হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলার প্রতি জেলায়ই ২০টি সুবিধাবঞ্চিত মানুষদের পরিবারকে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে আত্মকর্মসংস্থান এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে,ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে যাতে তারা সমাজ...
৫৩২

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের উদ্যোগে অবহেলিত, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব আনন্দ মহল সরকার জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জীবনে ফিরিয়ে আনতেই “স্বাবলম্বী সারথী প্রকল্প” হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, এই প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলার প্রতি জেলায়ই ২০টি সুবিধাবঞ্চিত মানুষদের পরিবারকে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে আত্মকর্মসংস্থান এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে,ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে যাতে তারা সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারে।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করে একটি বৈষম্যহীন, মানবিক ও উন্নত সমাজ গঠনের লক্ষ্যেই আইএইচআরসি ট্রাস্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আইএইচআরসি ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে “স্বাবলম্বী সারথী প্রকল্প” বাস্তবায়ন করা হবে। এই উদ্যোগ বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
মানবতার কল্যাণে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের প্রতিষ্ঠিত সকলকে আহব্বান করা হচ্ছে। অবহেলিত মানুষদের তাদের কর্মসংস্থানের মাধ্যমে তাদের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করা আমাদের অঙ্গীকার। সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক একটি আত্মনির্ভরশীল, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

Next

সোনারগাঁয়ে আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্টের জমকালো ফাইনাল: চ্যাম্পিয়ন আড়াইহাজার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ