Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

খেলাধুলানারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদনসারা দেশসোনারগাঁ

সোনারগাঁয়ে আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্টের জমকালো ফাইনাল: চ্যাম্পিয়ন আড়াইহাজার

By একুশে বাংলা নিউজ
May 8, 2026 2 Min Read
0

সোনারগাঁয়ে আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্টের জমকালো ফাইনাল: চ্যাম্পিয়ন আড়াইহাজার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মাদককে ‘না’ বলে তরুণ সমাজকে খেলাধুলা ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে সোনারগাঁয়ে অনুষ্ঠিত হলো “সাদাফ সুলতান ফাউন্ডেশন আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)” এর জমকালো ফাইনাল ম্যাচ। শুক্রবার (৮ মে) অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে বন্দর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আড়াইহাজার উপজেলা দল। সাদাফ সুলতান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান। তিনি বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা ও সৃজনশীল...
৩৫৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

মাদককে ‘না’ বলে তরুণ সমাজকে খেলাধুলা ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে সোনারগাঁয়ে অনুষ্ঠিত হলো “সাদাফ সুলতান ফাউন্ডেশন আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)” এর জমকালো ফাইনাল ম্যাচ। শুক্রবার (৮ মে) অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে বন্দর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আড়াইহাজার উপজেলা দল।

সাদাফ সুলতান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান। তিনি বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ‘মাদক ছেড়ে কলম ধরো, মাঠে আসো’—এই বার্তাটি প্রতিটি তরুণের হৃদয়ে পৌঁছে দিতে হবে। হার-জিত বড় বিষয় নয়, খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য গড়ে ওঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”তিনি ফাইনালে অংশগ্রহণকারী উভয় দলকে দৃষ্টিনন্দন ও প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দেওয়ার জন্য অভিনন্দন জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার জনাব আসিফ আল জিনাত।

আয়োজক সংগঠন সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, “যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা চাই তরুণেরা মাঠমুখী হোক এবং সুস্থ বিনোদনের মাধ্যমে নিজেদের মেধা ও মনন বিকাশ করুক।”
তিনি এই সামাজিক উদ্যোগকে আরও এগিয়ে নিতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মোশারফ হোসেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মহিবুল্লাহ, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি জনাব শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক জনাব মোতালিব কমিশনার, সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব মোঃ সাদিকুর রহমান সেন্টু এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জনাব মোঃ হারুনুর রশিদ মিঠু।

টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন সোনারগাঁ পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ হযরত আলী রানা, এ-ওয়ান সলিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সোহেল রানা এবং সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মোঃ সালে মুছা।

ফাইনাল খেলাটি উপভোগ করতে স্থানীয় শত শত ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হয়ে উভয় দলকে প্রাণবন্ত সমর্থন জানান। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন আড়াইহাজার উপজেলা দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের উদ্যোগে অবহেলিত, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি“স্বাবলম্বী সারথী প্রকল্প”

Next

বাংলাদেশ কবি ও সাহিত্যিক পরিষদের গুণীজন সংবর্ধনা ও পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ