Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধআইন-আদালতনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

ফতুল্লায় থানা থেকে লুট হওয়া শটগান ও কার্তুজসহ আটক ১

By একুশে বাংলা নিউজ
May 10, 2026 1 Min Read
0

ফতুল্লায় থানা থেকে লুট হওয়া শটগান ও কার্তুজসহ আটক ১

তরিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার ঃ নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১১। শুক্রবার (৯ মে) রাত আনুমানিক ১০টার দিকে র‌্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন, পলাশ হোসেন আকাশ নামে এক ব্যক্তি থানা থেকে লুট হওয়া একটি শটগান ও কার্তুজ নিরাপদ স্থানে রাখার উদ্দেশ্যে সস্তাপুর এলাকায় নিয়ে এসেছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তল্লাশি চালিয়ে পলাশ হোসেন আকাশের...
৪০০

তরিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টার ঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১১।
শুক্রবার (৯ মে) রাত আনুমানিক ১০টার দিকে র‌্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন, পলাশ হোসেন আকাশ নামে এক ব্যক্তি থানা থেকে লুট হওয়া একটি শটগান ও কার্তুজ নিরাপদ স্থানে রাখার উদ্দেশ্যে সস্তাপুর এলাকায় নিয়ে এসেছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে তল্লাশি চালিয়ে পলাশ হোসেন আকাশের কাছ থেকে একটি শটগান ও ৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন— মোঃ পলাশ হোসেন আকাশ (৩২)। তিনি ফতুল্লা থানার পশ্চিম লামাপাড়া, শিবু মার্কেট, দরগাবাড়ী এলাকার মৃত জালাল মোল্লার ছেলে।
র‌্যাব জানায়, আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১১ আরও জানায়, অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ৪৭ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Next

সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য সচিব আনিছুর রহমান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ