Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে ৪৭ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
May 10, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে ৪৭ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

তরিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৪৭ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শুক্রবার (৯ মে ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে সোনারগাঁ থানাধীন সাদিপুর ইউনিয়নের বরাব উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গঙ্গাপুর থেকে মদনপুর আন্দিরপাড়গামী পাকা সড়কের পাশে কামাল পাশার মেহগনি বাগানের সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রাসেল (২৫), পিতা: রতন মিয়া, সাং চৌরাপাড়া (চৌরাপাড়া সাহে জামে মসজিদের পাশে), থানা: সোনারগাঁ, জেলা: নারায়ণগঞ্জ এবং মোঃ সুমন (৩৮), পিতা: মোঃ আমির আলী, সাং চৌরাপাড়া (প্রাইমারি স্কুলের পাশে), থানা: সোনারগাঁ, জেলা: নারায়ণগঞ্জ। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব...
৪১৫

তরিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৪৭ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার (৯ মে ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে সোনারগাঁ থানাধীন সাদিপুর ইউনিয়নের বরাব উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গঙ্গাপুর থেকে মদনপুর আন্দিরপাড়গামী পাকা সড়কের পাশে কামাল পাশার মেহগনি বাগানের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রাসেল (২৫), পিতা: রতন মিয়া, সাং চৌরাপাড়া (চৌরাপাড়া সাহে জামে মসজিদের পাশে), থানা: সোনারগাঁ, জেলা: নারায়ণগঞ্জ এবং মোঃ সুমন (৩৮), পিতা: মোঃ আমির আলী, সাং চৌরাপাড়া (প্রাইমারি স্কুলের পাশে), থানা: সোনারগাঁ, জেলা: নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ রিফাত উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এসময় তাদের কাছ থেকে ৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার

Next

ফতুল্লায় থানা থেকে লুট হওয়া শটগান ও কার্তুজসহ আটক ১

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ