Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

আড়াইহাজারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার

By একুশে বাংলা নিউজ
May 27, 2026 1 Min Read
0

আড়াইহাজারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্রমিকদল নেতা সাকিনের বাবুর মাঠ সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও আসামি মোবারক মণ্ডল (৪৭) কে ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা। পিবিআই সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে আড়াইহাজার থানাধীন এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে জানা যায়, তিনি ডিস ব্যবসায়ী খান প্রকাশ আলী খান (২৭)। এ ঘটনায় নিহতের পিতা ওয়াজেদ আলী খান বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে পিবিআই নারায়ণগঞ্জ তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত আসামি রফিক আমিন...
৪২৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্রমিকদল নেতা সাকিনের বাবুর মাঠ সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও আসামি মোবারক মণ্ডল (৪৭) কে ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা।
পিবিআই সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে আড়াইহাজার থানাধীন এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে জানা যায়, তিনি ডিস ব্যবসায়ী খান প্রকাশ আলী খান (২৭)। এ ঘটনায় নিহতের পিতা ওয়াজেদ আলী খান বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্তের একপর্যায়ে পিবিআই নারায়ণগঞ্জ তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত আসামি রফিক আমিন প্রকাশ রাব্বি (২৬) কে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করে। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রাব্বি হত্যাকাণ্ডের পরিকল্পনা ও ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
জবানবন্দিতে জানা যায়, মূল পরিকল্পনাকারী মোবারক মণ্ডল বিদেশ থেকে গোপনে দেশে এসে সহযোগীদের নিয়ে ডিস ব্যবসায়ী খান প্রকাশ আলী খানকে পরিকল্পিতভাবে হত্যা করে পুনরায় দেশত্যাগ করে। পরবর্তীতে ইন্টারপোলের সহায়তায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
গত ২৭ মে ২০২৬ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পিবিআই জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ভাদুর উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন

Next

নওগাঁর তিলকপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ