Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদনসারা দেশ

নওগাঁর তিলকপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

By একুশে বাংলা নিউজ
June 1, 2026 1 Min Read
0

নওগাঁর তিলকপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর তিলকপুরে মোঃ মাসুম বিল্লাহ হত্যার সুষ্ঠু বিচার এবং জড়িত খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টায় তিলকপুর মুক্তমঞ্চে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। “আজ মাসুম, কাল অন্য কেউ; বিচারহীনতার অবসান হোক, ন্যায়বিচার নিশ্চিত হোক”— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনগণ, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত জড়িত আসামিদের গ্রেফতার করা হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা প্রশ্ন তুলে বলেন, “পুলিশ প্রশাসন কেন এখনো হত্যাকারীদের গ্রেফতার করতে পারছে না? আসামিদের...
২৪৮

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর তিলকপুরে মোঃ মাসুম বিল্লাহ হত্যার সুষ্ঠু বিচার এবং জড়িত খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টায় তিলকপুর মুক্তমঞ্চে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্টের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
“আজ মাসুম, কাল অন্য কেউ; বিচারহীনতার অবসান হোক, ন্যায়বিচার নিশ্চিত হোক”— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনগণ, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত জড়িত আসামিদের গ্রেফতার করা হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা প্রশ্ন তুলে বলেন, “পুলিশ প্রশাসন কেন এখনো হত্যাকারীদের গ্রেফতার করতে পারছে না? আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না, নাকি কোনো প্রভাবশালী মহলের চাপের কারণে তাদের আইনের আওতায় আনা হচ্ছে না?”
মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে “মাসুম হত্যাকারীদের ফাঁসি চাই” লেখা বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়। তারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, সমাজে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। মাসুম বিল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এলাকার সর্বস্তরের জনগণ এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্টের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

আড়াইহাজারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার

Next

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ