1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
৩৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে। অদ্য রবিবার ( ৭ জুন ২০২৬) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক জনাব হৃদয় রঞ্জন বনিক। অভিযানকালে কালার ফুড ইন্ডাস্ট্রি নামক প্রতিষ্ঠানে বাচ্চাদের চকলেট উৎপাদনে মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার ব্যবহার করার দায়ে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৪০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ভোক্তাদের স্বাস্থ্য ও অধিকার সুরক্ষায় বাজার তদারকি জোরদার করা হয়েছে। ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠান এ ধরনের অনিয়মে জড়িত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনের একটি চৌকস টিম এবং নারায়ণগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট