Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁসোনারগাঁ থানা

সোনারগাঁ থানার অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

By একুশে বাংলা নিউজ
July 8, 2026 1 Min Read
0

সোনারগাঁ থানার অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সোহেল রানা-এর নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (৭ জুলাই ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁ থানাধীন টিপুরদী এলাকায় হানিফ মিয়ার ‘মায়ের দোয়া হোটেল’-এর সামনে অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোয়ালদী পূর্বপাড়া এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে আজমাইন কবির সাহস (৩০)-কে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত আজমাইন কবির সাহসের বিরুদ্ধে সিডিএমএস (CDMS) পর্যালোচনায় মোট ৮টি...
২১৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সোহেল রানা-এর নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (৭ জুলাই ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁ থানাধীন টিপুরদী এলাকায় হানিফ মিয়ার ‘মায়ের দোয়া হোটেল’-এর সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গোয়ালদী পূর্বপাড়া এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে আজমাইন কবির সাহস (৩০)-কে ৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত আজমাইন কবির সাহসের বিরুদ্ধে সিডিএমএস (CDMS) পর্যালোচনায় মোট ৮টি মামলা পাওয়া গেছে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা ছাড়াও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের হওয়া মামলাও রয়েছে। এসব মামলা ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে সোনারগাঁ থানায় রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

বন্দরে ৬ দিন নিখোঁজের পর অটোরিকশা চালক মাসুদ রানা হত্যা: র‍্যাব-১১ এর অভিযানে অন্যতম আসামি গ্রেফতার

Next

সমগ্র ফতুল্লাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি এনডিএ চেয়ারম্যানের কাছে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের জোরালো আহ্বান।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ