শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি পুত্র সজিব নবীগঞ্জ কদম রসুল দরগাহে এমপি-পুত্র আশার মধ্যাহ্নভোজের আয়োজন রাষ্ট্রীয় নিরাপত্তা ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে বিশেষ সতর্কতা প্রসঙ্গে প্রতিবেদন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা যুগ্মসচিব পদে পদোন্নতি হওয়ায় নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব ধরনের ছুটি বাতিল, পানিবন্দী সাড়ে ৪ লাখ মানুষ সমগ্র ফতুল্লাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি এনডিএ চেয়ারম্যানের কাছে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের জোরালো আহ্বান। সোনারগাঁ থানার অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে ৬ দিন নিখোঁজের পর অটোরিকশা চালক মাসুদ রানা হত্যা: র‍্যাব-১১ এর অভিযানে অন্যতম আসামি গ্রেফতার নারায়ণগঞ্জের সংস্কার ও আধুনিকায়নে মহাপরিচালকের সাথে আনিসুল ইসলাম সানির বৈঠক

নবীগঞ্জ কদম রসুল দরগাহে এমপি-পুত্র আশার মধ্যাহ্নভোজের আয়োজন

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ঐতিহাসিক কদম রসুল দরগাহ শরীফে আগত ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) জুম্মার নামাজের পর নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশার উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে দরগাহ শরীফে আগত প্রায় হাজার খানেক ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের মাঝে মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়।

আয়োজক সূত্র জানায়, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করা এবং দরগাহ শরীফে আগত ভক্ত-দর্শনার্থীদের আন্তরিকভাবে আপ্যায়নের লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জুমার নামাজ শেষে সুশৃঙ্খলভাবে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় ভক্ত ও দর্শনার্থীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে কদম রসুল দরগাহ শরীফের খাদেম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews