রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছিনতাইকারীর ছুরিকাঘাতে হোসিয়ারি শ্রমিক জোবায়ের হত্যা: র‍্যাবের হাতে গ্রেফতার নাক্কী সজিব র‍্যাব-১১-এর অভিযানে সোনারগাঁও থেকে বিদেশি পিস্তল উদ্ধার চট্টগ্রামের পানিবন্দী মানুষের পাশে বিরামহীন ডিসি জাহিদ সাতকানিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন; সেনাবাহিনীর স্পিডবোটে আজ থেকে উদ্ধার অভিযান অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি পুত্র সজিব নবীগঞ্জ কদম রসুল দরগাহে এমপি-পুত্র আশার মধ্যাহ্নভোজের আয়োজন রাষ্ট্রীয় নিরাপত্তা ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে বিশেষ সতর্কতা প্রসঙ্গে প্রতিবেদন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা যুগ্মসচিব পদে পদোন্নতি হওয়ায় নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব ধরনের ছুটি বাতিল, পানিবন্দী সাড়ে ৪ লাখ মানুষ সমগ্র ফতুল্লাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি এনডিএ চেয়ারম্যানের কাছে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের জোরালো আহ্বান।

র‍্যাব-১১-এর অভিযানে সোনারগাঁও থেকে বিদেশি পিস্তল উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে
৫৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বড় চেঙ্গাইন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। শনিবার (১১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে পরিচালিত এ অভিযানে অস্ত্রটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল বড় চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক কারবারের একটি স্পটে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১১ জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাবের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews