মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার ছিনতাইকারীর ছুরিকাঘাতে হোসিয়ারি শ্রমিক জোবায়ের হত্যা: র‍্যাবের হাতে গ্রেফতার নাক্কী সজিব র‍্যাব-১১-এর অভিযানে সোনারগাঁও থেকে বিদেশি পিস্তল উদ্ধার চট্টগ্রামের পানিবন্দী মানুষের পাশে বিরামহীন ডিসি জাহিদ সাতকানিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন; সেনাবাহিনীর স্পিডবোটে আজ থেকে উদ্ধার অভিযান অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি পুত্র সজিব নবীগঞ্জ কদম রসুল দরগাহে এমপি-পুত্র আশার মধ্যাহ্নভোজের আয়োজন রাষ্ট্রীয় নিরাপত্তা ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে বিশেষ সতর্কতা প্রসঙ্গে প্রতিবেদন।

চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে
৫৫

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাট এবং পূর্ব নলুয়ায় প্রায় ২৫০ পরিবারের নিকট ত্রাণ বিতরণ করলো লজিক অফ বাংলাদেশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কেরানীহাট এবং পূর্ব নলুয়া এলাকায় বন্যা দুর্গত প্রায় ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে লজিক অফ বাংলাদেশ। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিলো প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন, শুকনো খাবার, নারীদের জন্য প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন এবং রান্না করা খিচুড়ি।

এলাকায় প্রায় ৪ ফুট পানি থাকা সত্ত্বেও থেমে থাকেনি লজিক অফ বাংলাদেশের টিম। এমন প্রতিকূল পরিস্থিতিতেও দুর্গত মানুষদের দোরগোড়ায় পৌঁছে ত্রাণ বিতরণ সম্পন্ন করে লজিক অফ বাংলাদেশ, স্থানীয় সহযোগী সংগঠনের সাথে যৌথ উদ্যোগে।

প্রসঙ্গত, চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সাড়া দিয়ে নারায়ণগঞ্জ থেকে প্রথম রেসপন্স টিম হিসেবে মাঠে নেমেছে লজিক অফ বাংলাদেশ। সার্চ, রেসকিউ এবং রিলিফ, এই তিনটি মূল লক্ষ্য সামনে রেখে লজিক অফ বাংলাদেশ একটি টিম চট্টগ্রামে প্রেরণ করে। পুরো টিমটি নেতৃত্ব দিচ্ছেন লজিক অফ বাংলাদেশের ফাউন্ডার, ডিরেক্টর জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মাশরুর পারভেজ রাফি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews