মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা। শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
৬৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ ঃ

নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন, পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ সভায় “পুলিশই জনতা, জনতাই পুলিশ” স্লোগানকে সামনে রেখে ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ও ১০ সদস্যের উপদেষ্টা পরিষদসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুকে সভাপতি এবং মাসুদ রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ মহানগরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতি প্রতিরোধে জনগণের তথ্য-উপাত্তের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির নবগঠিত সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews