সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শাপলা চত্বর হত্যা মামলায় ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু ইরানের হামলায় নিহত সেনার সংখ্যা কমালো যুক্তরাষ্ট্র শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জমা নেসলে বাংলাদেশ ও বিসিএসআইআরের যৌথ উদ্ভাবন এফআইসিসিআই এফডিআই সম্মেলনে তুলে ধরা হলো স্কুলে ফিরল অপহৃত ওয়াসিফা, বন্ধুরা দিলো উষ্ণ অভ্যর্থনা ফরিদপুরের ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি, মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষা রাইড শেয়ারিংয়ে অতিরিক্ত ভাড়ার অভিযোগ, ব্যবস্থা নিতে প্রস্তুত ভোক্তা অধিকার অধিদপ্তর সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫; তদন্ত চলছে চুপ্পুর গ্রেপ্তার ঠেকাতে সংবিধানের ৫১ অনুচ্ছেদ কার্যকর নয়: আখতার হোসেন

নেসলে বাংলাদেশ ও বিসিএসআইআরের যৌথ উদ্ভাবন এফআইসিসিআই এফডিআই সম্মেলনে তুলে ধরা হলো

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
নেসলে বাংলাদেশ ও বিসিএসআইআরের যৌথ উদ্ভাবন এফআইসিসিআই এফডিআই সম্মেলনে তুলে ধরা হলো

নেসলে বাংলাদেশ পিএলসি বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এফআইসিসিআই (FICCI) এফডিআই সম্মেলন ২০২৬-এ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সঙ্গে যৌথ উদ্যোগে উদ্ভাবিত একটি পুষ্টি সমাধান তুলে ধরেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই অংশীদারিত্ব বাংলাদেশের পুষ্টি উন্নয়ন এবং ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে দুই প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। এ সহযোগিতার মাধ্যমে পুষ্টিগ্রো+ (PUSHTIGROW+) নামে সিরিয়ালভিত্তিক একটি মাইক্রোনিউট্রিয়েন্ট পুষ্টি সমাধান তৈরি করা হয়েছে, যা পাঁচ বছর ও তদূর্ধ্ব শিশুদের জন্য উপযোগী।

নেসলে বাংলাদেশ ও বিসিএসআইআরের যৌথ উদ্যোগে তৈরি এই পুষ্টি সমাধান দৈনন্দিন ঘরে রান্না করা খাবারের সঙ্গে সহজেই মিশিয়ে খাওয়া যায়। এতে রয়েছে প্রোবায়োটিক, আয়রন, জিংক এবং প্রয়োজনীয় ভিটামিন, যা শিশুদের পুষ্টি ঘাটতি পূরণে সহায়তা করবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অন্যান্য বিশিষ্ট অতিথি নেসলে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় তারা উদ্ভাবনী পুষ্টি সমাধানটির প্রশংসা করেন।

বিসিএসআইআরের চেয়ারম্যান ডা. সামিনা আহমেদ বলেন, বিসিএসআইআরের বৈজ্ঞানিক দক্ষতা এবং নেসলের বৈশ্বিক পুষ্টিবিষয়ক অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের উন্নয়ন সক্ষমতাকে আরও শক্তিশালী করেছি।

নেসলে বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা বলেন, পুষ্টিগ্রো+ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পুষ্টির একটি সাশ্রয়ী সমাধান এবং মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি মোকাবিলায় আমাদের অঙ্গীকারের প্রতিফলন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews