সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শাপলা চত্বর হত্যা মামলায় ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু ইরানের হামলায় নিহত সেনার সংখ্যা কমালো যুক্তরাষ্ট্র শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জমা নেসলে বাংলাদেশ ও বিসিএসআইআরের যৌথ উদ্ভাবন এফআইসিসিআই এফডিআই সম্মেলনে তুলে ধরা হলো স্কুলে ফিরল অপহৃত ওয়াসিফা, বন্ধুরা দিলো উষ্ণ অভ্যর্থনা ফরিদপুরের ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি, মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষা রাইড শেয়ারিংয়ে অতিরিক্ত ভাড়ার অভিযোগ, ব্যবস্থা নিতে প্রস্তুত ভোক্তা অধিকার অধিদপ্তর সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫; তদন্ত চলছে চুপ্পুর গ্রেপ্তার ঠেকাতে সংবিধানের ৫১ অনুচ্ছেদ কার্যকর নয়: আখতার হোসেন

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জমা

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে
শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জমা

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় প্রসিকিউটর মার্জিনা রায়হানও উপস্থিত ছিলেন।

এদিন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।

বর্তমানে এ মামলায় গ্রেপ্তার রয়েছেন ৯ জন। তাদের মধ্যে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রসিকিউশনের তথ্যমতে, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থা নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews