Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন

By একুশে বাংলা নিউজ
August 14, 2026 2 Min Read
0

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন

(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে ঐতিহ্যবাহী আল-মানার ঈদগাহের ৩৬ শতাংশ জমি অবৈধ দখল, লিজ ও নানা ধরনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মামরকপুর, আনন্দবাজার, মোবারকপুর, দক্ষিণ খংসারদী, টেঙ্গারচর, উত্তর খংসারদী, বসনদরদী, মোল্লাবাড়ী ও নগরপুরসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ১২টি গ্রামের শত শত মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, যুগের পর যুগ ধরে ওই স্থানে এলাকার মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে আসছেন। এটি স্থানীয় মানুষের ধর্মীয় ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান। কিন্তু একটি প্রভাবশালী মহল ঈদগাহের জমি দখল ও অন্যের নামে লিজ দেওয়ার চেষ্টা করছে বলে...
৪৫

(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে ঐতিহ্যবাহী আল-মানার ঈদগাহের ৩৬ শতাংশ জমি অবৈধ দখল, লিজ ও নানা ধরনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মামরকপুর, আনন্দবাজার, মোবারকপুর, দক্ষিণ খংসারদী, টেঙ্গারচর, উত্তর খংসারদী, বসনদরদী, মোল্লাবাড়ী ও নগরপুরসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ১২টি গ্রামের শত শত মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যুগের পর যুগ ধরে ওই স্থানে এলাকার মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে আসছেন। এটি স্থানীয় মানুষের ধর্মীয় ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান। কিন্তু একটি প্রভাবশালী মহল ঈদগাহের জমি দখল ও অন্যের নামে লিজ দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা।

ঈদগাহ কমিটির সহ-সভাপতি মোতালেব প্রধান বলেন, “জায়গাটি নিচু ও গর্ত থাকায় এলাকার মানুষ সম্মিলিতভাবে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে বালু ভরাট করেছেন। পরবর্তীতে কিছু খালি জায়গা দেখে বাইরের একটি চক্র তা লিজ নেওয়ার জন্য আবেদন করে। অথচ এখানে ইতোমধ্যে ১২টি গ্রামের মানুষ দুই ঈদের নামাজ আদায় করেছেন।”

তিনি আরও বলেন, বিষয়টি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে জানানো হলে তিনি ঈদগাহ করার অনুমতি দেন এবং সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করতে বলেন। পরে ভূমি অফিসের কানুনগো ও নায়েব ঘটনাস্থল পরিদর্শন করে ঈদগাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বৈদ্যেরবাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আবুল হোসেন বলেন, “কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, ১২টি গ্রামের সাধারণ মানুষের স্বার্থেই আমরা এই জমি চাই। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি রক্ষায় সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”

স্থানীয় বাসিন্দা আউলাদ মিয়া বলেন, “১০-১২টি সমাজের মানুষ যাতে নির্বিঘ্নে এই স্থানে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য স্থায়ী সমাধান প্রয়োজন।”

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ঈদগাহ কমিটির সভাপতি হাজী আফতাব উদ্দিন মোল্লা, সহ-সভাপতি মোতালেব প্রধান, ক্যাশিয়ার গাজী মোস্তফা, যুগ্ম সম্পাদক গাজী আনিসুল, সহ-সভাপতি গাজী শামসু, কোষাধ্যক্ষ সাইফুল, নূরে ইয়াসিন নোবেল, আউলাদ হোসেন, আক্তার মোল্লা, মালেক, গাজী, খাইরুল, কাশেম আলী, লেয়াকত আলী ও মাওলানা হাফেজ উসমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে এলাকাবাসী আল-মানার ঈদগাহের ৩৬ শতাংশ জমি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে লিজ কিংবা বরাদ্দ দেওয়ার উদ্যোগ বন্ধ করে জমিটি ঈদগাহের নামে স্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়ার দাবি জানান।

তারা বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়াতে গিয়ে হৃদরোগে রানারের মৃত্যু

Next

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মাসুম রানার গভীর শ্রদ্ধা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ