Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়াতে গিয়ে হৃদরোগে রানারের মৃত্যু

By একুশে বাংলা নিউজ
August 14, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়াতে গিয়ে হৃদরোগে রানারের মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শরীরচর্চাবিষয়ক সংগঠন ‘সোনারগাঁও রানার্স’-এর উদ্যোগে আয়োজিত ৭.৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. টিপু সুলতান (৪৫) নামে এক দৌড়বিদের মৃত্যু হয়েছে। নিহত মো. টিপু সুলতান কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাঠখাল গ্রামের বাসিন্দা মৃত রাজ্জাক মিয়ার ছেলে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে সোনারগাঁ উপজেলার পানামনগর আমিনপুর মাঠ থেকে ম্যারাথন দৌড় শুরু হয়। সাড়ে ৭ কিলোমিটার দৌড়ের অর্ধেক পথ অতিক্রম করার পর বালিয়া দিয়ারপাড় এলাকায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন টিপু সুলতান। এ সময় আয়োজকদের মেডিকেল টিমের সহায়তায় তাকে দ্রুত সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে...
৫৫

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শরীরচর্চাবিষয়ক সংগঠন ‘সোনারগাঁও রানার্স’-এর উদ্যোগে আয়োজিত ৭.৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. টিপু সুলতান (৪৫) নামে এক দৌড়বিদের মৃত্যু হয়েছে।

নিহত মো. টিপু সুলতান কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাঠখাল গ্রামের বাসিন্দা মৃত রাজ্জাক মিয়ার ছেলে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে সোনারগাঁ উপজেলার পানামনগর আমিনপুর মাঠ থেকে ম্যারাথন দৌড় শুরু হয়। সাড়ে ৭ কিলোমিটার দৌড়ের অর্ধেক পথ অতিক্রম করার পর বালিয়া দিয়ারপাড় এলাকায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন টিপু সুলতান।

এ সময় আয়োজকদের মেডিকেল টিমের সহায়তায় তাকে দ্রুত সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী ছিলেন বলে জানা গেছে।

‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এর মুখ্য আয়োজক শিমুল ভূঁইয়া বলেন, সারাদেশ থেকে আগত প্রায় ছয় শতাধিক দৌড়বিদের মধ্যে টিপু সুলতানও একজন ছিলেন। দৌড়ের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এদিকে টিপু সুলতানের মৃত্যুতে আয়োজক কমিটির পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মানানসহ আয়োজক কমিটির সদস্যরা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার

Next

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ