Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসোনারগাঁ

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মাসুম রানার গভীর শ্রদ্ধা

By একুশে বাংলা নিউজ
August 15, 2026 1 Min Read
0

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মাসুম রানার গভীর শ্রদ্ধা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা। জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এক শ্রদ্ধা বার্তায় মাসুম রানা বলেন, “প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের একজন আপসহীন নেত্রী। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামে পরিপূর্ণ। তাঁর আদর্শ ও...
৩৯

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা।

জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

এক শ্রদ্ধা বার্তায় মাসুম রানা বলেন, “প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের একজন আপসহীন নেত্রী। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামে পরিপূর্ণ। তাঁর আদর্শ ও মানুষের প্রতি দায়বদ্ধতা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর জন্মদিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি।”

মাসুম রানা বলেন, পিরোজপুর ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করাই তাঁর অন্যতম লক্ষ্য। প্রয়াত নেত্রীর আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে মানুষের সেবা ও এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং তাঁর পরিবার, স্বজন, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন

Next

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আতাউর রহমানের শ্রদ্ধা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ