Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

আন্তর্জাতিকসারা দেশসোশ্যাল মিডিয়া

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

By একুশে বাংলা নিউজ
August 19, 2026 1 Min Read
0

কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ভোররাত আনুমানিক ১টা ৪৫ মিনিট থেকে ২টার মধ্যে নিউ মার্কেট সংলগ্ন ওই হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। তারা সবাই চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন বলে জানা গেছে।আগুনে ঘন ধোঁয়া, ঘুমের মধ্যেই প্রাণহানি প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, গভীর রাতে অধিকাংশ অতিথি ঘুমিয়ে থাকা অবস্থায় হোটেলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় হোটেলের বিভিন্ন কক্ষ ও করিডোর আচ্ছন্ন হয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,...
৮৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ভোররাত আনুমানিক ১টা ৪৫ মিনিট থেকে ২টার মধ্যে নিউ মার্কেট সংলগ্ন ওই হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। তারা সবাই চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন বলে জানা গেছে।আগুনে ঘন ধোঁয়া, ঘুমের মধ্যেই প্রাণহানি

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, গভীর রাতে অধিকাংশ অতিথি ঘুমিয়ে থাকা অবস্থায় হোটেলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় হোটেলের বিভিন্ন কক্ষ ও করিডোর আচ্ছন্ন হয়ে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে পুড়ে নয়; বরং অতিরিক্ত ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে।

দমকল ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শর্ট সার্কিট অথবা এয়ার কন্ডিশনার (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকারী দল হোটেলের ভেতরে আটকে পড়া প্রায় ৬০ থেকে ৮০ জনকে উদ্ধার করে।অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি নিয়ে কলকাতার প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। নিহত বাংলাদেশি নাগরিকদের পরিচয় ও তাদের মরদেহ দেশে ফেরত পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী কার্যক্রম নেওয়া হচ্ছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা

Next

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান, বৈদ্যেরবাজারে ভাঙা সড়কের সংস্কার কাজের উদ্বোধন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ