সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) রাত ৩টা ৫ মিনিটের দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর বাস টার্মিনাল সংলগ্ন খোরশেদা সিদ্দিক সুপার মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আড়াইহাজার থানার দেয়াবৈ এলাকার মোঃ তরিকুল ইসলাম অন্তর (২৬), বন্দরের সোনাকান্দা এলাকার মোঃ রাকিব (২৫) এবং নেত্রকোনার রামপুর নয়াপাড়ার মোঃ মমিন হাসান (২১)। পুলিশ জানায়, মমিন হাসান বর্তমানে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আরিফুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৫০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।