নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার এক আসামি ও সাত মাদকসেবীসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।

তরিকুল ইসলাম (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে গত ৩১ আগস্ট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয় সোনাপুর এলাকার মো. ফারুক হোসেন (৪৪)-কে।
এ ছাড়া মাদকসেবনের অভিযোগে গ্রেফতার করা হয় নুর আলম (৪৮), বকুল হোসেন (২৮), দীন ইসলাম (৩৫), মো. মাসুম রানা (২৯), কবির হোসেন (৩২), মো. রিফাত (২২) ও জহিরুল ইসলাম রাজু (২৭)-কে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসেবন ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান এবং সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে।