Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, আসামির বিরুদ্ধে একাধিক মামলা

By একুশে বাংলা নিউজ
September 3, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, আসামির বিরুদ্ধে একাধিক মামলা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. ইউসুফ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মনিং সান কিন্ডার গার্ডেন স্কুলের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. ইউসুফ কাদিরগঞ্জ গ্রামের মো. বাহাউদ্দিনের ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে ৫৫ পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার...
৪৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. ইউসুফ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মনিং সান কিন্ডার গার্ডেন স্কুলের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ইউসুফ কাদিরগঞ্জ গ্রামের মো. বাহাউদ্দিনের ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে ৫৫ পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আবু তাহের ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশের নথিপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে জানা যায়, গ্রেপ্তার ইউসুফের বিরুদ্ধে সোনারগাঁ ও বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, চুরি, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তাকে এজাহারভুক্ত আসামি এবং কয়েকটিতে তদন্তে সন্দিগ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ২০১৯, ২০২২, ২০২৩ ও ২০২৫ সালের একাধিক মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় ইতোমধ্যে চার্জশিটও দেওয়া হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ডেঙ্গু আক্রান্ত রাসেলকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান আব্দুল আল মামুন

Next

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ