Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনিজস্ব প্রতিবেদকসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
September 3, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ৩ জন, পরোয়ানাভুক্ত ২ জন, নারী ও শিশু আইনের মামলায় ১ জন এবং মাদকসেবনকারী ৬ জনসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন—শিরিনা আক্তার (৩০), মাসুম (৪৮) ও মো. ইউসুফ (৩২)। তারা সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া...
৬৭

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ৩ জন, পরোয়ানাভুক্ত ২ জন, নারী ও শিশু আইনের মামলায় ১ জন এবং মাদকসেবনকারী ৬ জনসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন—শিরিনা আক্তার (৩০), মাসুম (৪৮) ও মো. ইউসুফ (৩২)। তারা সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এছাড়া পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মাহিম (২২) ও আলী আক্কাস (২৭)কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে মাদকসেবনের অভিযোগে মো. রাব্বি সরকার (২৭), মো. ওমর ফারুক (৪৩), মো. সাদেক হোসেন (২৬), মো. মাসুম আলম (৩০), তৌহিদুর রহমান সিয়াম (২৫) ও মো. রিফাত হোসেন (২৭)কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, নিয়মিত মামলায় হাড়িয়া বৈদ্যপাড়া এলাকার মো. ছানোয়ার হোসেন (৪৬)কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান ও সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, আসামির বিরুদ্ধে একাধিক মামলা

Next

প্রিয় নেতা আজহারুল ইসলাম মান্নানের সুস্থতায় সবার কাছে দোয়া কামনা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ