প্রিয় নেতা আজহারুল ইসলাম মান্নানের সুস্থতায় সবার কাছে দোয়া কামনা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা আজহারুল ইসলাম মান্নানের শারীরিক অসুস্থতার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে মাসুম রানা ও তাঁর ছেলের সাক্ষাৎ
নারায়ণগঞ্জ, ৩ সেপ্টেম্বর ২০২৬ নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জননন্দিত জননেতা জনাব আজহারুল ইসলাম মান্নান শারীরিকভাবে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রিয় নেতার অসুস্থতার খবর পেয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে দেখতে যান পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মাসুম রানা ও তাঁর বড় ছেলে মোঃ মিরাজ হাসান।
এ সময় তাঁরা প্রিয় নেতার সঙ্গে সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। নেতার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও রাজনৈতিক দায়িত্ববোধ থেকেই তাঁদের এই উপস্থিতি বলে জানা গেছে।
রাজনীতি শুধু মিছিল, সভা কিংবা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রিয় নেতার সুখে-দুঃখে, সুস্থতায়-অসুস্থতায় পাশে দাঁড়ানোই রাজনৈতিক ভালোবাসা ও আন্তরিকতার প্রকৃত বহিঃপ্রকাশ।
এদিকে, নারায়ণগঞ্জের গণমানুষের প্রিয় নেতা আজহারুল ইসলাম মান্নান-এর দ্রুত সুস্থতার জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।
🤲 মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা ও শেফায়ে কামিলা দান করেন, সকল অসুস্থতা দূর করে সুস্থতা ফিরিয়ে দেন এবং দীর্ঘ নেক হায়াত দান করেন।
আমিন। 🤲❤️