Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানা

সোনারগাঁয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

By একুশে বাংলা নিউজ
September 4, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ সুমন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ সোহেল রানার নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রামগোবিন্দেরগাঁও এলাকার মোঃ সুমনের বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি সাদা-লাল শপিং ব্যাগের ভেতরে পুরাতন খবরের কাগজে মোড়ানো অবস্থায় ৫০০...
৪৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ সুমন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ সোহেল রানার নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রামগোবিন্দেরগাঁও এলাকার মোঃ সুমনের বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি সাদা-লাল শপিং ব্যাগের ভেতরে পুরাতন খবরের কাগজে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা জব্দ করে সুমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ২০১৮ সালে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা এবং ২০০৯ সালে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলার এজাহারনামীয় আসামি হিসেবে তার নাম রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় পলাতক আলী নুর নামে আরও একজনের সম্পৃক্ততার কথা পুলিশকে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁওয়ে এমপি মান্নানের সুস্থতা কামনায় দোয়া, আতাউর রহমানের উদ্যোগে শত শত মুসল্লির অংশগ্রহণ

Next

সোনারগাঁয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ