সোনারগাঁ থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মোট ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের বিভিন্ন দল অভিযানে অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ওয়ারেন্টভুক্ত ৪ জন, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১ জন, নিয়মিত মামলায় ২ জন এবং মাদকসেবী হিসেবে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় গ্রেফতাররা হলেন— মো. নাইম, রুমা আক্তার (৩৫) ও সুরবানু (৩৩)।
ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেফতার করা হয়েছে হারিজ মিয়া ওরফে হারিজ মিয়া (৩২), মো. শাহাবুদ্দিন, ইউসুফ ভূইয়া ও কমল চন্দ্র ঘোষকে।
নিয়মিত মামলায় গ্রেফতাররা হলেন সামসুল হক (৪০) ও মো. মোনাইম হক সুমন (২৮)।
ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে মো. মিজানুর রহমানকে। তিনি কুমিল্লার চান্দিনা থানার জিরোবাইশ এলাকার বাসিন্দা।
এছাড়া অভিযানে মাদকসেবী হিসেবে ১৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো. ছাদেক আলী (৩৮), মো. দেলোয়ার হোসেন ডিকে (৪৪), মো. আলমগীর হোসেন নয়ন (৩৮), মো. সবুজ মিয়া (৩৮), জিয়াউর (৪২), আঃ বাতেন (৬০), মো. আসিফ (২৬), মো. রেদওয়ান (২৪), সওকত মিয়া (২৫), ইব্রাহিম খলিল (২৫), মাসুদ (৩০), কামাল হোসেন, মো. মোনাইম হক সুজন এবং সাদ্দাম হোসেন।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান