Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানাসোশ্যাল মিডিয়া

সোনারগাঁয়ে ২৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

By একুশে বাংলা নিউজ
September 16, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে ২৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ২৯ বোতল ফেনসিডিলসহ মো. আমিন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের দেওভোগ/শান্তির বাজার এলাকায় মোশারফ হোসেনের বন্ধ ওয়ার্কশপের সামনে ইটসলিং রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সেলিম হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. আমিনের কাছ থেকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে থাকা ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রতিটি...
৮৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ২৯ বোতল ফেনসিডিলসহ মো. আমিন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের দেওভোগ/শান্তির বাজার এলাকায় মোশারফ হোসেনের বন্ধ ওয়ার্কশপের সামনে ইটসলিং রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সেলিম হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. আমিনের কাছ থেকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে থাকা ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধার করা প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে ফেনসিডিল ছিল। সব মিলিয়ে উদ্ধারকৃত ফেনসিডিলের পরিমাণ ২ হাজার ৯০০ মিলিলিটার বা ২.৯ লিটার।

গ্রেপ্তার মো. আমিন নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর এলাকার ইয়াছিন মোল্লার বাড়ির ভাড়াটিয়া। তার বাবার নাম মো. ফালান হোসেন এবং মায়ের নাম মোছা. জোৎস্না বেগম।

পুলিশের নথি ও সিডিএমএস পর্যালোচনা করে জানা গেছে, গ্রেপ্তার আমিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় এর আগে আরও তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০১৭ সালের ২৯ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় তাকে এজাহারে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া ২০২৪ সালের ১৮ জুন মারামারি ও অন্যান্য ধারায় এবং ২০২৬ সালের ৮ জুন দণ্ডবিধির বিভিন্ন ধারায় আরও দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোনারগাঁ থানা

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

কাচপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

Next

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার, ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ