সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ জন গ্রেফতার ও ১ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারদের মধ্যে মাদক মামলায় ৩ জন, ওয়ারেন্টভুক্ত মামলায় ১ জন, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১ জন, খুন মামলায় ২ জন এবং মাদকসেবী হিসেবে ৩ জন রয়েছেন।
মাদক মামলায় গ্রেফতাররা হলেন—মোঃ আশিকুল ইসলাম আশিক (২৭), মোঃ আকতার হোসেন বাবু (৪৪) ও মোঃ রাসেল (৩৭)।
মাদকসেবী হিসেবে গ্রেফতাররা হলেন—মোঃ ইকরামুল হক (৪৫), শাহ পরান (৩৮) ও মোঃ মিন্টু আহাম্মেদ শুভ ওরফে মিন্টু মিয়া (৪২)।
খুন মামলায় গ্রেফতাররা হলেন—মোঃ আমির হোসেন (৫৮) ও মোঃ শাহিনুর ইসলাম (৩০)।
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জিয়া উদ্দিন ভূইয়া জীবন (৫৫) এবং ওয়ারেন্টভুক্ত মামলায় দেওয়ান আরজু (৫৫)কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।