Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদনসারা দেশসোনারগাঁসোশ্যাল মিডিয়া

বিশ্ব পর্যটন দিবসে সোনারগাঁয়ে ঐতিহ্য রক্ষা ও পর্যটন উন্নয়নে আলোচনা সভা

By একুশে বাংলা নিউজ
September 30, 2026 2 Min Read
0

বিশ্ব পর্যটন দিবসে সোনারগাঁয়ে ঐতিহ্য রক্ষা ও পর্যটন উন্নয়নে আলোচনা সভা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ পানাম সিটিতে ঐতিহ্য সংরক্ষণ, পর্যটকদের নিরাপত্তা ও নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহ্য রক্ষা ও পর্যটন শিল্পের উন্নয়নের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীতে “ঐতিহ্য রক্ষা ও উন্নয়নের নতুন সম্ভাবনা ও আমাদের ভাবনা” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ (ওসি) এ কে এম মাহাবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট...
১৪০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

পানাম সিটিতে ঐতিহ্য সংরক্ষণ, পর্যটকদের নিরাপত্তা ও নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা

বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহ্য রক্ষা ও পর্যটন শিল্পের উন্নয়নের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরীতে “ঐতিহ্য রক্ষা ও উন্নয়নের নতুন সম্ভাবনা ও আমাদের ভাবনা” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ (ওসি) এ কে এম মাহাবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ জোনের ওসি অপারেশন মাজহারুল ইসলাম, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আল আমিন তুষার এবং পানাম সিটির কাস্টডিয়ান অফিসার মো. তানজিলুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সভাপতি ফজলুর হক ভূঁইয়া, তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি শামিম হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সোনারগাঁ উপজেলা শাখার সদস্য সচিব মশিউর রহমান, সোনারগাঁ রয়েল রিসোর্টের ফ্রন্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সাংবাদিক কামরুল ইসলাম, মোক্তার হোসেন, তানভীর হোসেনসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। সোনারগাঁয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্রে সারা বছর দেশি-বিদেশি পর্যটকদের আগমন ঘটে। এই ঐতিহাসিক জনপদকে আরও আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে ঐতিহাসিক স্থাপনাগুলোর যথাযথ সংরক্ষণ, পর্যটন অবকাঠামোর উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সোনারগাঁয়ের পর্যটনকেন্দ্রগুলোতে রাস্তা-ঘাটের উন্নয়ন, ফুটওয়ে নির্মাণ, সৌন্দর্যবর্ধন এবং অবহেলায় পড়ে থাকা ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তারা আরও বলেন, পর্যটন শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি একটি এলাকার ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। পানাম সিটি, বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরসহ সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনাগুলোকে কেন্দ্র করে পরিকল্পিত ও টেকসই পর্যটন শিল্প গড়ে তোলা গেলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

আলোচনায় পর্যটকদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, যানবাহন ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর সিসিটিভি ক্যামেরার আওতায় পর্যটনকেন্দ্রগুলোকে আনা, পর্যটনকেন্দ্রিক তথ্যসেবা বৃদ্ধি এবং স্থানীয় জনগণকে পর্যটন ব্যবস্থাপনায় সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা ঐতিহাসিক সোনারগাঁয়ের ঐতিহ্য সংরক্ষণ, পর্যটন অবকাঠামোর উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁ পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

Next

বৈদ্যের বাজারে বহুল প্রতীক্ষিত আধুনিক ঘাটলা নির্মাণকাজের উদ্বোধন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ