Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধসারা দেশসোনারগাঁসোনারগাঁ থানাসোশ্যাল মিডিয়া

সোনারগাঁ পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

By একুশে বাংলা নিউজ
September 29, 2026 1 Min Read
0

সোনারগাঁ পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলায় ২ জন, ভুয়া র‍্যাব সদস্য ২ জনসহ নিয়মিত মামলায় ৫ জন, মাদকসেবী ৬ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন এবং পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের পৃথক দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে আরাফাত ইসলাম (২৫), আরিফ মিয়া (২৬), তোফায়েল আহাম্মদ (২৬), শামীম (১৮), মিরাজ (২৫)...
৭২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী মামলায় ২ জন, ভুয়া র‍্যাব সদস্য ২ জনসহ নিয়মিত মামলায় ৫ জন, মাদকসেবী ৬ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন এবং পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের পৃথক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে আরাফাত ইসলাম (২৫), আরিফ মিয়া (২৬), তোফায়েল আহাম্মদ (২৬), শামীম (১৮), মিরাজ (২৫) ও জোবায়েত (২৬)কে গ্রেপ্তার করা হয়।

সন্ত্রাসবিরোধী মামলায় নুর হোসেন (৪২) ও সোবেদ আলী (৬২)কে গ্রেপ্তার করা হয়েছে।

নিয়মিত মামলায় অপু হাসান (২২), কাউসার (৩২), আরাফাত (১৫), সোহেল রানা এবং সাজ্জাদ হোসেন সোহাগকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. হাবিব (২০)কে গ্রেপ্তার করা হয়েছে।

পরোয়ানাভুক্ত আসামি হিসেবে পিয়ারা বেগম ও রেনু বেগমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে, বৈদ্যের বাজারে আধুনিক ঘাটলার কাজ শুরু

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ