সিদ্ধিরগঞ্জের পরিত্যক্ত জুট মিল থেকে দেশীয় এলজি ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত জুট মিলে অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি ও থানা থেকে লুণ্ঠিত ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-১১।
৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন আজিবপুর এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত জুট মিল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় এলজি এবং ৯ রাউন্ড শটগানের কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এসআরবি-১১ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১। অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।