Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

সারা দেশসোনারগাঁসোশ্যাল মিডিয়া

সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কেটে আনন্দ-উৎসব

By একুশে বাংলা নিউজ
October 24, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কেটে আনন্দ-উৎসব

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নবম বর্ষে পদার্পণ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ বাজার এলাকায় সেবাজের কার্যালয়ে পত্রিকাটির সোনারগাঁ উপজেলা প্রতিনিধি মোঃ অহিদুল্লাহর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান ও বাবুল হোসেন, সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সামির সরকার সবুজ,...
৮৮

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নবম বর্ষে পদার্পণ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ বাজার এলাকায় সেবাজের কার্যালয়ে পত্রিকাটির সোনারগাঁ উপজেলা প্রতিনিধি মোঃ অহিদুল্লাহর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান ও বাবুল হোসেন, সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সামির সরকার সবুজ, সাংবাদিক ফজলে রাব্বি সোহেল, এরশাদ হোসেন অন্য, কামরুজ্জামান রানা এবং সেবাজের চেয়ারম্যান সাব্বির হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদপত্র সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আরও বলেন, দৈনিক কালের সমাজ প্রতিষ্ঠালগ্ন থেকে সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে—এমন প্রত্যাশা তাঁদের। পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন তাঁরা।

অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিরা কেক কেটে পত্রিকাটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক কালের সমাজের নবম বর্ষে পদার্পণ উদযাপন সম্পন্ন হয়।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেফতার, ২০ পিস ইয়াবা উদ্ধার

Next

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৭ জন গ্রেফতার, ১০৮ পিস ইয়াবা উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ