বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা মাসুম বিল্লাহ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুকে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

নারায়ণগঞ্জে বাস কাউন্টারে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়ে আটক 

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩৮৩ বার পড়া হয়েছে
২১০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ঝটিকা অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ অভিযানে ছয়জনকে আটক করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল রোববার (১ জুন) দুপুরে যাত্রী সাধারণের অভিযোগেরভিত্তিতে চাষাঢ়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাসদস্যরা হঠাৎ উপস্থিত হয়ে টিকিট বিক্রির মূল্য যাচাই শুরু করেন। যাত্রী এবং কাউন্টার কর্মীদের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কাউন্টার কর্মীরা অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করেন এবং তাৎক্ষণিকভাবে যাত্রীদের অতিরিক্ত নেয়া অর্থ ফেরত দেন।

এক সেনা কর্মকর্তা জানান,”ঈদ উপলক্ষে সাধারণ যাত্রীদের যেন ভোগান্তি না হয়, সেজন্য নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন জানান,“আটকদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews