বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা মাসুম বিল্লাহ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুকে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

সিদ্ধিরগঞ্জে সিসিএস সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭৬৭ বার পড়া হয়েছে
৩২২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

ভোক্তা অধিকার নিয়ে সচেতনতা ও সংগঠনকে শক্তিশালী করতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় অনুষ্ঠিত হলো Conscious Consumers Society (CCS)-এর সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা। এই আয়োজনটি গতকাল আদমজী মার্চেন্ট ওয়ার্কার্স (এম.ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিসিএস নারায়ণগঞ্জ জেলার সম্মানিত কো-অর্ডিনেটর জনাব মনিরুল ইসলাম মনি। তিনি তাঁর বক্তব্যে বলেন,

“জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে একটি স্বতন্ত্র ভোক্তা অধিকার মন্ত্রণালয়ে রূপান্তর করা জরুরি। কারো অধীনে থেকে ভোক্তার স্বার্থরক্ষা করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন,

“সিসিএস আজ শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবারে পরিণত হয়েছে। ভোক্তারা যেন ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত অধিকার পান, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএস লক্ষ্মীপুর জেলা কো-অর্ডিনেটর আবুল হাসান সোহেল, যিনি নারায়ণগঞ্জকে সিন্ডিকেটমুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:

  • মো: সাইফুল ইসলাম, আইনজীবী
  • মোহসিনা আক্তার মোহনা, সমাজসেবী ও মোহনা ফাউন্ডেশনের চেয়ারম্যান
  • মো: ইমরান হোসেন জিসান, সচিব, ১৪ নম্বর ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন
  • মো: আলমগীর, সচিব, ৭ নম্বর ওয়ার্ড
  • সাংবাদিকগণ: সুমন মজুমদার, শাফাত রেজা অন্তু, মো: প্রান্ত,
  • ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব: মুফতী মামুন মাহমুদী, কামরুল হাসান, ওমর ফারুক শাহাজাদা
  • অন্যান্য বিশিষ্টজন: মো: রুবেল হক, সুবর্ণা আক্তার সোনালী (সুবাইতা ফাউন্ডেশন),
    ডা: সাব্বির আহমেদ ওসমানী প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক জনাব নুরুজ্জামান সাউদ
এছাড়াও উপস্থিত ছিলেন সিসিএস সদস্যগণ।

সৌজন্য সাক্ষাৎ

সভা শেষে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: শাহীনুর আলম সিসিএস প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বলেন,

“আপনারা যেভাবে সমাজে সচেতনতা তৈরি করছেন, তা প্রশংসনীয়। কোথাও অনিয়ম দেখলে জানাবেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন,

“মানুষ যদি মানবিক না হয়, সমাজ পরিবর্তন সম্ভব নয়। সিসিএস-এর মতো সংগঠনগুলো সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়।”

সভার সমাপ্তি

সভা শেষে সিসিএস জেলা কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম মনি সিসিএস-এর কেন্দ্রীয় শ্লোগান উচ্চারণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন

“ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম।
ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ,
সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews