Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জসোনারগাঁ

সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ

By একুশে বাংলা নিউজ
August 26, 2025 1 Min Read
0

সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় “গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানকে সামনে রেখে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষ বিতরণ কর্মসূচি। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ২টায় মোগরাপাড়া চৌরাস্তা আল-মদিনা শপিং মলে অবস্থিত সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের মাঝে শতাধিক চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের পরিচালক ও ভারপ্রাপ্ত সরকারি প্রিন্সিপ্যাল পিয়ার মোহাম্মদ, প্রিন্সিপাল মোহাম্মদ আমিনুল ইসলাম, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান, সোসাইটির সোনারগাঁও শাখার সভাপতি ফজলুল হক ভুইয়া, দৈনিক খোলা কাগজের সোনারগাঁও প্রতিনিধি সাংবাদিক মিমরাজ হোসেন রাহুল, দৈনিক আজকের সংবাদ পত্রিকার...
৫৬৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় “গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানকে সামনে রেখে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষ বিতরণ কর্মসূচি। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ২টায় মোগরাপাড়া চৌরাস্তা আল-মদিনা শপিং মলে অবস্থিত সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের মাঝে শতাধিক চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের পরিচালক ও ভারপ্রাপ্ত সরকারি প্রিন্সিপ্যাল পিয়ার মোহাম্মদ, প্রিন্সিপাল মোহাম্মদ আমিনুল ইসলাম, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন, মহাসচিব মীযানুর রহমান, সোসাইটির সোনারগাঁও শাখার সভাপতি ফজলুল হক ভুইয়া, দৈনিক খোলা কাগজের সোনারগাঁও প্রতিনিধি সাংবাদিক মিমরাজ হোসেন রাহুল, দৈনিক আজকের সংবাদ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি সাংবাদিক মোক্তার হোসেনসহ প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, গাছ শুধু ছায়া দেয় না, এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। গাছ থেকেই আমরা পাই বিশুদ্ধ বাতাস, পরিশুদ্ধ অক্সিজেন ও প্রয়োজনীয় ফলমূল। পাশাপাশি ঘর-বাড়ির আসবাবপত্র তৈরি থেকে শুরু করে জীববৈচিত্র্যের প্রাণী-পাখির আবাসস্থল হিসেবে গাছের ভূমিকা অপরিসীম। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকেরই উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং যত্ন নেওয়া।

অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সবুজ প্রজন্ম গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

২১ বছর পর প্রাক্তনদের মিলনমেলা, হাসি-আনন্দে নৌভ্রমণ

Next

মানবসেবার উজ্জ্বল উদহারন আব্দুল্লাহ আল মামুন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ