1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন সোনারগাঁয়ে হেরোইনসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১ কুমিল্লার তিতাসে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন শপিংয়ের নামে প্রতারণা: বন্দর থানা পুলিশের অভিযানে চক্রের ৪ সদস্য গ্রেফতার সোনারগাঁয়ে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান: ১ লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ কিশোরী আটক

মানবসেবার উজ্জ্বল উদহারন আব্দুল্লাহ আল মামুন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫৫৫ বার পড়া হয়েছে
৩১৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

বৈদ্যের বাজার ইউনিয়নের মানুষের দুঃখে-সুখে পাশে থেকে হয়ে উঠেছেন ভরসার প্রতীক

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন চেয়ারম্যান আজ শুধু একজন জনপ্রতিনিধিই নন, তিনি হয়ে উঠেছেন মানুষের প্রাণের মানুষ। উন্নয়ন, মানবসেবা আর জনকল্যাণে তার নিরলস কাজ তাকে এলাকার জনগণের কাছে ভরসা ও আশার প্রতীকে পরিণত করেছে।

—যে কোনো দুর্যোগ মুহূর্তেই মামুম চেয়ারম্যানকে পাওয়া গেছে সবার আগে। অসহায়দের চিকিৎসা সহযোগিতা, দরিদ্র পরিবারের বিয়েতে সহায়তা, কিংবা শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রেরণা দেওয়া—সবক্ষেত্রেই তিনি হয়ে উঠেছেন নির্ভরযোগ্য একজন অভিভাবক।
স্থানীয় বাসিন্দাদের ভাষায়, “মামুন চেয়ারম্যান মানে ভরসা, মানে আমাদের পাশে একজন আপনজন।”

রাস্তা-ঘাট, ড্রেনেজ, ব্রিজ, ঘাটলা নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নে বৈদ্যের বাজার ইউনিয়নে ইতিমধ্যে দৃশ্যমান পরিবর্তন এসেছে। শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে উপস্থিত থেকে উন্নয়ন কাজ তদারকি করেন তিনি। এর ফলে জনগণের কাছে তার প্রতি আস্থা বেড়েছে বহুগুণ।

নিজস্ব রাজনৈতিক দর্শন প্রসঙ্গে মামুন চেয়ারম্যান বলেন,
“মানুষের জন্য কাজ করাই আমার রাজনীতি। মানুষের হাসিই আমার সাফল্য।”
এই বিশ্বাসকে সামনে রেখেই তিনি প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সুখে-দুঃখে সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাই তার সবচেয়ে বড় শক্তি।

অহংকারমুক্ত সহজ-সরল জীবনযাপন, বিনয়ী আচরণ আর মানবিক গুণাবলীর কারণে জনগণের ভালোবাসায় মামুন চেয়ারম্যান আজ জনপ্রিয়তার শীর্ষে। অনেকেই বলেন, “তিনি চেয়ারম্যান হয়েও কখনো ক্ষমতার দম্ভ দেখাননি, বরং মানুষের মতো মানুষের পাশে থেকেছেন।”

জনগণ বিশ্বাস করে, মামুন চেয়ারম্যানের নেতৃত্বে বৈদ্যের বাজার ইউনিয়ন আরও এগিয়ে যাবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও পরিবেশ উন্নয়নে তার দৃষ্টিভঙ্গি ইউনিয়নটিকে একদিন একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবে।
এক কথায় “মামুন চেয়ারম্যান— উন্নয়ন, মানবসেবা ও জনকল্যাণে ভরসার অন্য নাম।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট