1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জের ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক মোগরাপাড়া ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে লড়তে প্রস্তুত যুবদল নেতা আরিফুল ইসলাম সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার আব্দুল মতিন সভাপতি ও দেলোয়ার হোসেন সরকার কে সাধারণ সম্পাদক করে হিরাঝিল আবাসিক এলাকার কমিটি ঘোষণা সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সোনারগাঁয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি আটক সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা মামলার প্রধান আসামি পারভেজ ওরফে কালু র‌্যাবের হাতে গ্রেফতার পহেলা বৈশাখে বর্ণাঢ্য আয়োজনে মুখর সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ

বাংলাদেশে আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও উৎসব মুখর: আদিলুর রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে
২৭৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন,  আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে এবং বাংলাদেশের মানুষ সেই নির্বাচন উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করবেন।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপ ওয়েজ লিমিটেডের বানানো একটি আধুনিক মাল্টিপারপাস জাহাজ রপ্তানির জন্য হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জনগণের নির্বাচিত সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। আমরা যে কাজ গণ-অভ্যুত্থানের সরকার হিসেবে শুরু করেছি, নির্বাচিত সরকার তা এগিয়ে নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।

তিনি বলেন, গণ-অভ্যুত্থান ও বিপ্লবের পর একটা সরকার জনগণের অভ্যুত্থানের ফলে যে কাজগুলো করার কথা, তার অনেকখানিই আমরা সম্পন্ন করতে পেরেছি বলে বিশ্বাস করি। নানা প্রতিকূলতা ও বিভিন্ন রকম ঘাত-প্রতিঘাত এবং বাধা উপেক্ষা করে আমরা জনগণের শক্তিতে বলীয়ান হয়ে এগিয়ে যাচ্ছি। সেভাবেই সরকার বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় আগামী নির্বাচন সম্পন্ন করবে।

এদিকে অনুষ্ঠানে তুরস্কের প্রতিষ্ঠান ‘এনওপিএসি শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড’-এর জন্য নির্মিত ৩৪১ ফুট দীর্ঘ, ৫৫ ফুট প্রস্থ ও ২৫ ফুট গভীরতার ‘ওয়েস ওয়্যার’ নামে জাহাজটি হস্তান্তর করে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড। ২৭৩৫ হর্স পাওয়ার ইঞ্জিনসংবলিত জাহাজটি ১২ নটিক্যাল মাইল গতিতে ৫ হাজার ৫০০ টন কার্গো পরিবহনে সক্ষম। স্টিল কয়েল, কয়লা, সার, খাদ্যশস্য এবং বিভিন্ন বিপজ্জনক মালামাল বহনেও এটি সক্ষম বলে জানান আনন্দ শিপইয়ার্ডের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট